1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরন ॥ নিহত ১ ও আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরন ॥ নিহত ১ ও আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৮০ বার

ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরনের ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়েছে।
রোববার দুপুর দেঢ়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মালখানায় গণপুর্ত বিভাগের ইলেকট্রিক মিস্ত্রীরা কাজ করছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পান আদালতে থাকা উপস্থিত মানুষ। তারা ছুটে এসে দেখতে পান মালখানার দরজা, জানালা ভেঙ্গে পড়েছে এবং ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে সেখান থেকে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রী শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ইসলাম সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের বশির উদ্দিনের ছেলে।
তবে কিসের বিস্ফোরনের ঘটনা ঘটেছে তা পুলিশ ও ফায়ার সার্ভিস এখনও জানাতে পারেনি। তদন্তের পর কিসের বিস্ফোরন এবং কিভাবে ঘঠেছে তা জানাতে পারবেন বলে জানিয়েছেন তারা।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ বলেন, হাসপাতালের আনার পর একজন মারা গেছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছ্ েঅন্য দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net