1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় উচ্ছেদের ১ দিনের পরই আবারও অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

ডেমরায় উচ্ছেদের ১ দিনের পরই আবারও অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার স্থাপন

মো. বশির উদ্দিন/ ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৬১ বার

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানে সড়ক ও ব্রীজের দু’পাশের ফুটপাতে অবৈধ দখলে থাকা দোকানপাট ও অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদের একদিন পরেই আবারও অবৈধ দখল করে দোকানপাট স্থাপন করেছে দখলদারেরা। প্রশাসনের নাকের ডগায় একটি অসাধু চক্র এসব দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। এখানে গত বুধবার (৬ অক্টোবর) সন্ধার পর কাঁচাবাজারসহ শতাধিক অবৈধ দোকানপাট দখল মুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। ডিএসসিসির নির্বাহি ম্যাজিস্ট্রেট মো.মনিরুজ্জামেনর নেতৃত্বে ৬৮ নম্বর ওয়ার্ডের হাজীনগর এলাকায় ডিএনডি খালের ওপর পাকা ব্রীজ ও ইসলাম প্লাজা মার্কেট সংলগ্নে এ অভিযান পরিচালিত হয়। এদিকে ওই অভিযানের পরের দিনই আবারও একইভাবে অবৈধ দখলে চলে আসে ওই এলাকা। এলাকাবাসির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, প্রভাবশালী ও ডেমরা থানা পুলিশের মদদেই এসব অবৈধ দখলযজ্ঞ চলছে এখানে। একইভাবে ডেমরার, ষ্টাফ কোয়ার্টার, কোনাপাড়া, ডগাইর, বড়ভাঙ্গা, সারুলিয়া ও বামৈল এলাকাতেও চলছে এসব দখলযজ্ঞ ও চাঁদাবাজি।

উল্লেখ্য: ওই উচ্ছেদ অভিযানে নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ সময় ধরে কতিপয় অসাধু চক্র সড়কের দু’পাশ ও খালের ওপর অবস্থিত ব্রীজের দু’পাশে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচাবাজার বসিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এখানে প্রতিদদিন লাখো মানুষের চলাচল থাকা সত্বেও অবৈধ দখলদারেরা মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত করে আসছিল। তাছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডে ইজারাভিত্তিক সারুলিয়া বাজার কাঁচাবাজার রয়েছে। তাই কোনভাবেই এখানে সড়কের পাশে বা সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবেনা। আর এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহম্মেদ মোবাইল ফোনে বলেন, ডেমরার হাজী নগরসহ অবৈধ দখলে থাকা সব এলাকায় অবৈধ দখল করে দোকানপাট ও কাঁচাবাজার স্থাপনের বিষয়টি আমার জানা ছিলনা। খোঁজখবর নিয়ে ডেমরা থানা ওসিকে অবহিত করে এসব বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করব। কোনভাবেই অবৈধ দখলযজ্ঞ ডেমরায় চলতে দেওয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net