1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় ভাসুরের রডের আঘাতে মৃত্যুশয্যায় চার সন্তানের জননী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি

লোহাগাড়ায় ভাসুরের রডের আঘাতে মৃত্যুশয্যায় চার সন্তানের জননী

আবদুল করিম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৮১ বার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে শ্বশুরবাড়ির লোকের লোহার রডের আঘাতে মৃত্যুশয্যায় চার সন্তানের এক জননী। এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর মেয়ে আমেনা বেগম। ঘটনার পর থেকে অভিযুক্ত লতিফ মাষ্টার পলাতক রয়েছে।

মৃত্যুশয্যায় থাকা গৃহবধূ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ওজা পাড়া গ্রামের মুহাম্মদ মুজিবের স্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গেল রবিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর ভাসুর লতিফ মাষ্টার( ৫০) লোহার রড় দিয়ে আঘাত করলে ঘটনা স্থলে মাথা পেটে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হয়। প্রতিবেশীরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি দ্রুত ঘটনা স্থল থেকে গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। গৃহবধূর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সর্দার মোহাম্মদ জামাল জানান, লতিফ মাস্টার প্রায়ই সময় কারণে-অকারণে ঝগড়াঝাটি করে। তার কারণে মহল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে। এলাকায় যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

আধুনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, ঘটনার দিন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি গৃহবধূর অবস্থা আশাঙ্কাজনক।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, এ ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net