1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস উদ্বোধন ও অ্যাওয়ার্ড প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস উদ্বোধন ও অ্যাওয়ার্ড প্রদান

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৬০ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অফিস উদ্বোধন ও রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে৷ ২১ নভেম্বর (রবিবার) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ফিতা ও কেক কেটে অফিস উদ্বোধন করেন। এসময় রিপোটার্স অ্যাওয়ার্ড ও ফটো কন্টেস্ট-এ বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তানভীর সাবিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাস এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.হুমায়ুন কবির ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্রপরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, দুই বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ শাখার নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএ টিভির জেলা প্রতিনিধি আবু মুসা, আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, যমুনা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মারুফ আহমেদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি অমিত মজুমদার, বিজনেস স্টার্ডাডের জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, “তোমরা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবে। কেননা ইয়াং এইজে যদি সত্য বলার অভ্যাস করতে না পারো, আমাদের বয়সে এসে তা আর সম্ভব নয়। মনে রাখবা, মাসল আর গায়ের জোরে কখনো কোনো কিছু আদায় করা যায় না । বর্তমান প্রশাসন অনেক আন্তরিক তোমাদের যে কোনো যৌক্তিক চাওয়া আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দিতে বাধ্য ।”

উপ-উপাচার্যের বক্তব্যে অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন,সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। নিজেদের জায়গায় ঠিক থেকে কাজ করে যেতে হবে, কোন ঘটনাকেই ছাড় দেয়া যাবে না। বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বললেও যেন ছাড় না দেয়া হয়। মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, যাদের শুরুটা সুন্দর হয় তাদের শেষটাও ভালো হবে। আজকে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কার্যালয়ের শুরু হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটির যাত্রা শুভ হোক। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যেতে হবে।

এসময় সাংবাদিক সমিতির ফটো কন্টেস্টে বিজয়ী ১০ জন ফটোগ্রাফারকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংবাদিক সমিতির সেরা উদীয়মান ও রিপোর্টাস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেরা রিপোর্টার হন মানবকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল সবুজ। রিপোর্টার অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে সেরা ৩ জন রিপোর্টার হলেন ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ ইউসুফ আকাশ, বাংলাদেশ পোষ্টের প্রতিনিধি মহিউদ্দিন মাহি এবং সময়ের আলোর প্রতিনিধি এবিএস ফরহাদ। সেরা উদীয়মান প্রতিবেদক হন নয়া শতাব্দীর প্রতিনিধি মানছুর আলম অন্তর, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি জুবায়ের রহমান ও কুমিল্লা টাইমসের প্রতিনিধি রকিবুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net