1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল চট্টগ্রাম সফর ও ক্রিকেট খেলা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল চট্টগ্রাম সফর ও ক্রিকেট খেলা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩০৩ বার

আগামী ২৬ নভেম্বর, ২০২১ খ্রী হতে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের ৫ দিন ব্যাপী টেস্ট ম্যাচ উপলক্ষে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অদ্য ১৮ নভেম্বর, ২০২১ খ্রী. দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

টেস্ট ম্যাচ উপলক্ষে আগামী ২৩ নভেম্বর, ২০২১ খ্রিঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বিমান যোগে চট্টগ্রামে পৌঁছাবে এবং হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অবস্থান করবেন। উভয় দল ২৪ ও ২৫ নভেম্বর ২০২১ খ্রিঃ জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে অনুশীল করবেন এবং আগামী ২৬-৩০ নভেম্বর ২০২১ খ্রিঃ পর্যন্ত ০৫ দিনের ০১টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে পরবর্তী দিন ০১ ডিসেম্বর ২০২১ খ্রিঃ ০২টি দল ঢাকার উদ্দেশ্যে বিমান যোগে চট্টগ্রাম ত্যাগ করবেন।

উক্ত ম্যাচ ও অনুশীলন চলাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ০৭টি সেক্টরে পুলিশী নিরাপত্তামূলক ব্যবস্থা গৃহীত হয়েছে। এছাড়াও স্পেশাল রিজার্ভ ফোর্স হিসেবে কুইক রেসপন্স টিম, সোয়াট টিম, বোম্ব ডিস্পোজাল ইউনিট সহ পুলিশ লাইন্সে রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই হিসেবে প্রস্তুত থাকবে।

উক্ত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস, এনএসআই, ডিজিএফআই, জেলা প্রশাসন, সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবেন। আসন্ন ক্রিকেট খেলা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রায় ৯০০ এর অধিক অফিসার ও ফোর্স মোতায়েন থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস, চসিক, বিমান বাহিনী, সিডিএ, ওয়াসা সহ অন্যান্য দায়িত্বশীল সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net