1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেম্বার পদে বিজয়ী হওয়ায় টাকার মালা দিয়ে বরণ করে নিলেন এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

মেম্বার পদে বিজয়ী হওয়ায় টাকার মালা দিয়ে বরণ করে নিলেন এলাকাবাসী

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বার

কুমিল্লা তিতাস উপজেলার ৭নং নারান্দিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদে মোঃ ওসমান খান বিজয়ী লাভ করায় টাকার মালা দিয়ে বরণ করে নিলেন এলাকাবাসী। শনিবার (১৩ নভেম্বর) বিজয় মিছিল নিয়ে নয়াকান্দি ও দুঃখিয়ারকান্দি এলাকায় বের হলে গ্রামবাসী তাকে টাকার মালা ও ফুলের মালা দিয়ে বরণ করে। মালায় ৬৬ হাজার ৮০৫ টাকা ছিল।

নয়াকান্দি গ্রামের আবু তাহের বলেন, ‘নবনির্বাচিত তরুণ মেম্বারকে ফুল ও টাকার মালা দিয়ে অভিনন্দন জানিয়েছি। আমরা তার কাছে ১নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি।’

চুন্নু মিয়া বলেন, ওসমান ভালো ছেলে সে মেম্বার নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। আমি তাকে টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

সবার কাছ থেকে অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা ও টাকার মালা উপহার পেয়ে ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ওসমান খান বলেন, ‘আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। ১নং ওয়ার্ডের নয়াকান্দি দুঃখিয়ারকান্দির জনগণের কাছে আমি চিরকাল ঋণী হয়ে গেলাম। তিনি আরো বলেন, আমাকে এতো ভালোবাসে আমি জানতাম না। বিজয় মিছিল বের করলে এলাকাবাসী আমাকে টাকার মালা উপহার দেন। মিছিল শেষে গুনে দেখি ৬৬ হাজার ৮০৫ টাকা হয়েছে। এলাকাবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লা তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে ৭নং নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওসমান খান (ফুটবল প্রতীক) ৭১৫ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাত্তার (মোরগ প্রতীক) পেয়েছেন ৩৫৪ ভোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net