1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া সীমান্তের বহুল আলোচিত হুন্ডী মাইদুল গং এর বিরুদ্ধে তদন্ত শুরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া সীমান্তের বহুল আলোচিত হুন্ডী মাইদুল গং এর বিরুদ্ধে তদন্ত শুরু

এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে (৬ষ্ঠ পর্ব)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৪৫ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের বহুল আলোচিত হুন্ডী মাইদুল ইসলাম গং এর বিরুদ্ধে এলাকাবাসীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সরেজমিনে তদন্ত করেছেন একটি গোয়েন্দা সংস্থার ২জন কর্মকর্তা। তারা সারাদিনভর হুন্ডী ও চোরাকারবারীর সিন্ডিকেটের সমস্ত অভিযোগের বর্ণনা খতিয়ে দেখেন এ সময় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা মিলেছে বলে জানা যায়। অপর দিকে ওই হুন্ডী সিন্ডিকেটের কাছে প্রতিদিন মাশোয়ারা নিতেন কয়েকজন থানা পুলিশের এসআই এদের নামও উঠে এসেছে বলে গোয়েন্দা সংস্থার ওই ২ কর্মকর্তা জানান, তারা গভীরভাবে তদন্ত করছেন। তদন্ত শেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করবেন বলে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তাদ্বয় আরও জানান, চোরাকারবারীরা দেশের শত্রু এ কাজে যেই সম্পৃক্ত থাক কেন, আইনের আওতায় আসতে হবে। দফায় দফায় ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার হুন্ডী ও মাদকদ্রব্য চোরাকারবারীর হোতা মাইদুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে রবি ও আমিনুর রহমানের বিরুদ্ধে একই এলাকার আলম বাদশা, মিজানুর রহমান ও হারুন স্বারাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করছিলেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থার ২ কর্মকর্তা সোমবার সরেজমিনে তদন্ত করেন। অপরদিকে দুদক চেয়ারম্যানের বরাবরে লিখিত আবেদন করা হলে সেখান থেকেও তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দইখাওয়া বিজিবি ক্যাম্পের দুর্নীতিবাজ কমান্ডার সাইদুল ইসলাম প্রতিরাতে লক্ষ টাকার কমিশন এর বিনিময়ে গরু, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা পাচারে সহযোগিতা করতেন বলে এলাকাবাসী জানায়। তবে হুন্ডী সিন্ডিকেটদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে। উল্লেখ্য, কয়েকদিন ধরে দৈনিক নবরাজ সহ কয়েকটি পত্রিকায় ধারাবাহিকভাবে হুন্ডী সিন্ডিকেট হোতাদের বিরুদ্ধে ফলাও ভাবে সংবাদ প্রচার হয়ে আসছে। ফলে সংশ্লিষ্ট মিডিয়ার সাংবাদিকদের অভিদন্দন জানিয়েছেন দইখাওয়া এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net