1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে রক্তদান সংগঠন ‘বন্ধুর’ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

কুবিতে রক্তদান সংগঠন ‘বন্ধুর’ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৯০ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একমাত্র স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘বন্ধু’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাচঁবে জীবন বাচঁবে প্রাণ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন মাঠে এসে শেষ হয়।
সংগঠটির সাধারণ সম্পাদক শাখাওয়াত শাওনের সঞ্চালনায় ও সভাপতি মো. আবেদীন কবীরের সভাপতিত্বে স্বাস্থ্যকথা বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যারা নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে দাড়ায় তারা জীবনে সফল হবে। রক্ত দেওয়া বড় একটি কঠিন ও মহৎ কাজ। যারা রক্ত দিতে জানে তারাই পরিশ্রমী আর পরিশ্রমীরাই সফলতা লাভ করে। রক্ত দেওয়ার সাহসই প্রকৃত সাহস, যারা রক্ত দেয় তারাই প্রকৃত বীর।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, করোনার এসময় ১২০০ ব্যাগ মত রক্ত দেওয়া ও সংগ্রহ করা মহৎ একটা কাজ। যারা বন্ধু সংগঠনের কাজ করে তারা অবশ্যই অন্যদের থেকে পড়াশুনায় বেশি মেধাবী ও পরিশ্রমী বলে আমি বিশ্বাস করি।
পরে অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এ সময় অতিথিদের সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, লোক প্রাশাসন বিভাগের সভাপতি ড. রশিদুল ইসলাম শেখ, সংগঠনের মডারেটর সাইদুল আল আমিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net