1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে ২৮ শিশু-কিশোর নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

চট্টগ্রামে ২৮ শিশু-কিশোর নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন

শেখ দিদারুল ইসলাম,চট্টগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৫৮ বার

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের আমিরবাগ জামে মসজিদের উদ্যোগে চল্লিশ দিনব্যাপী নামাজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ৩২ জন শিশু-কিশোরদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৮ জনকে বাইসাইকেল ও ৪ জনকে সান্তনা পুরষ্কার হিসেবে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমিরবাগ জামে মসজিদ মনিটর সেক্রেটারি মাস্টার সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন আমিরবাগ আবাসিক কল্যাণ সমিতির প্রেসিডেন্ট ও মসজিদ কমিটির অর্থ-সচিব লোকমান হোসেন তালুকদার, সাতকানিয়ার সাবেক মেয়র মাহমুদুর রহমান চৌধুরী, ডা. শামিম বক্স। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইসমাঈল কতুবী।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিশু-কিশোরদের নামাজে অভ্যস্ত ও মসজিদমুখী করার লক্ষে ৪০ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net