1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চতুর্থ ধাপে সুনামগঞ্জ জেলার যেসব ইউনিয়নে নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

চতুর্থ ধাপে সুনামগঞ্জ জেলার যেসব ইউনিয়নে নির্বাচন

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৫২৯ বার

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। আজ বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

চতুর্থ ধাপে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর,দিরাই,বিশম্ভরপুর উপজেলার যেসব ইউনিয়নে নির্বাচন
জগন্নাথপুর উপজেলারঃ-কলকলিয়া, চিলাউরা, হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর, শাহারপাড়া, আশারকান্দি, পাইলগাও, পাটলী ইউনিয়ন।

দিরাই উপজেলারঃ- রফিনগর,ভাটিপাড়া, রাজানগর, চরনারচর, দিরাইসরমঙ্গল, করিমপুর, জগদল, তাড়ল, কুলঞ্জ ইউনিয়ন।

বিশ্বম্ভরপুর উপজেলারঃ-ফতেপুর, বাদাঘাটদক্ষিণ, পলাশ, ধনপুর, সলুকাবাদ ইউনিয়ন।

উল্লেখ্য, প্রথম ধাপে ৩৬৯ ইউপির ভোট সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর। আর তৃতীয় ধাপে ১ হাজার ১টি ইউপিতে ভোট হবে ২৮ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net