ঢাকা   ১০:৪০:১৪ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

রাঙ্গা-এনাদের ঔদ্ধত্য থামান : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪১৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন থামানোর চেষ্টা না করে অনুগ্রহপূর্বক আপনার রাঙ্গা-এনাদের ঔদ্ধত্য থামান। যাদেরকে বছরের পর বছর আপনারা লালন পালন করে জনগনের রক্ত চোষার ব্যবস্থা করেছেন।

২৭ নভেম্বর বিকেল ৪ টায় ‘দুর্ঘটনামুক্ত পথ এবং নতুনধারার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, কতটা ঔদ্ধত্য তৈরি হলে একজন বাস মালিক কোটি কোটি টাকা আমজনতার কাছ থেকে আয় করার পরও বলে- ‘হাফপাশ বেসরকারি বাসে হবে না’! এরা পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে, এদরকে প্রতিহত করতে তরুণদেরকে কঠোর আন্দোলনে নামতে হবে।

নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমরা দুর্ঘটনামুক্ত পথ এবং হাফপাশসহ সকল দাবির সাথে সহমত হয়ে শিক্ষার্থীদের পাশে আছি-থাকবো। এই দাবি কোন অযৌক্তিক দাবি নয়; এই দাবি আমজনতার অধিকার। সেই অধিকার না দিয়ে বাস মালিক রাঙ্গা ও এনার সাথে সরকারের সংশ্লিষ্ট মহল যদি আর ঐক্যমত হয় তাহলে কঠোর আন্দোলনে নতুনধারাও রাজপথে নামবে শিক্ষার্থীদের সাথে।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের মাতাব্বর, জোবায়ের মাতাব্বর, রাকিব ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি