1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, লালমনিরহাটে আমন ধানের বাম্পার ফলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, লালমনিরহাটে আমন ধানের বাম্পার ফলন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট,থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩১৫ বার

লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় আমন ধান চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকূলে থাকায় এবার এ জেলায় আমন আবাদে বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের ধান চাষী জহুরুল ইসলাম, মোজাম্মেল খান ও নুর আলম, কাসেম আলী ও ফয়েজ উদ্দিন সহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আমন ধান চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর ধান ক্ষেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকায় লালমনিরহাট জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলে কৃষি বিভাগও সন্তুষ্ট। তবে আগাম জাতের ধান প্রায় ১৫দিন আগে থেকেই কাটামারী করেছে কৃষকরা। এ ধান এখন বাজারেও পাওয়া যাচ্ছে বলে কৃষকরা জানান। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম ও খায়রুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ৮৫ হাজার ৫১৫ হেক্টর জমিতে ধরা হয়। কিন্তু তা ছাড়িয়ে এ পযর্ন্ত এ জেলায় আবাদও হয়েছে ৮৬ হাজার ৪২৫ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষক এবং কৃষি বিভাগের দাবী অনুযায়ী এ জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। তবে অসময়ে বন্যা হয়ে যাওয়ায় আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার কিছু এলাকায় কয়েক হাজার হেক্টর আমন ধানের ক্ষেত পানিতে ডুবে গেলে কিছুটা ক্ষতি হয়েছে বলে ওই এলাকার কৃষকরা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net