1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় নির্বাচনী সহিংসতায় যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নওগাঁয় নির্বাচনী সহিংসতায় যুবকের মৃত্যু

কাজী কামাল হোসেন, নওগাঁ |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৯৪ বার

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী ও তার কর্মী সমর্থকদের হামলায় জয়ী প্রার্থীর এক কর্মীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বিধান চন্দ্র উড়াও স্থানীয় চকাবীর আদিবাসী পাড়া এলাকার গোপাল চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনের পর দিন বিকেলে বিজয়ী মেম্বার প্রার্থী শাহীনুজ্জামান তাঁর কর্মী-সর্মথকদের নিয়ে এনায়েতপুর গ্রামে আনন্দ মিছিল করছিল। এসময় পরাজিত প্রার্থী মিজানুর রহমান মজনুর এলাকায় পৌঁছালে তার কর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েক জন আহত হয়।

বিধানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলো। সেখানে আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংঘর্ষের পর দুপক্ষই থানায় দুটি অভিযোগ দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net