1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'বন্ধু চিরদিন' গ্রুপের বর্ষপূর্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

‘বন্ধু চিরদিন’ গ্রুপের বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪১৬ বার

সেবামূলক ও ভ্রমণ বিষয়ক সংগঠন ‘বন্ধু চিরদিন’ তাদের বর্ষপূর্তি উদযাপন করেছে। শুক্রবার কেরানীগঞ্জের শরিফ ফুড কোর্ট ড্রিম পার্কে জাঁকজমকপূর্ণভাবে বর্ষপূর্তি পালন করলো গ্রুপটি। এ সময় এডমিন প্যানেল, মডেরেটর এবং গ্রুপের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

কফি আড্ডার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা গল্পসল্প আর সেলফি বাজিতে মাতিয়ে রাখেন অনুষ্ঠানস্থল। এ সময় এক সাথে সব বন্ধুদের কাছে পেয়ে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। নিজেদের আর পরিবারের খোশ গল্পে কেটে যায় দুপুর নাগাদ। মাঝখানে এক ঘন্টার নামাজ বিরতি। তারপর সবাই মিলে চলে মধ্যাহ্নভোজন।

এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে গ্রুপের বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন গ্রুপের বন্ধুরা। অনুষ্ঠানের শেষ নাগাদ বর্ষপূর্তির কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তির সমাপ্তি ঘোষণা করেন গ্রুপের চিফ এডমিন জাফরুল আলম।

এ ব্যাপারে গ্রুপের চিফ এডমিন বলেন, গ্রুপটাকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে আমরা বেশ কিছু সেবামূলক ও মানবিক কাজ করেছি; যা প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠান সফলতার পেছনে সব বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের কথা স্বীকার করে চিফ এডমিন বলেন, আমাদের প্রত্যেকটা সেবামূলক কাজে গ্রুপের এডমিন প্যানেল ও সদস্য বন্ধুদের শতভাগ সমর্থন ও সহযোগিতা রয়েছে। যার কারণে আমরা এগিয়ে যেতে পারছি।

অনুষ্ঠানে গ্রুপের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ এডমিন মোস্তাক রহমান, রুমি হোসেন ও জয় সুমন। মডেরেটর মামুন ও সুমনা। অন্যদের মধ্যে নাছিমা সোমা, সাহিদুল ইসলাম, শামছুল হুদা, দিনা করিম, আলমগীর হোসেন, মনির হোঊ, এড. মালেক, পলাশ, মাসুদ রানা, নুরে আলম জীবন, রেজাউল হক, নূপুর, রোকসানা, জানে আলম, আলাউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ এর নভেম্বরে‌ প্রতিষ্ঠিত ‘বন্ধু চিরদিন’ গ্রুপটি গত এক বছরে বেশ কিছু সেবামূলক কাজ করেছে। বিশেষ করে করোনাকালে এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে যথেষ্ট সুনাম কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net