ঢাকা   ০২:০৫:৫৭ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

ভোলার শীর্ষ সন্ত্রাসী ও বালুদস্যু নকিব-শামীম বাহিনীর প্রধান জহিরুল ইসলাম নকিবের হয়রানিমূলক মিথ্যা মামল থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩১৫ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার শীর্ষ সন্ত্রাসী ও বালুদস্যু নকিব-শামীম বাহিনীর প্রধান জহিরুল ইসলাম নকিব এর হয়রানিমূলক মিথ্যা মামলার হাত থেকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ প্রধানের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন।
আজ ২৩ নভেম্বর ২০২১ রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের প্রতিবাদ করায় ভোলার শীর্ষ সন্ত্রাসী ও বালুদস্যু নকিব-শামীম বাহিনীর প্রধান জহিরুল ইসলাম নকিবের নেতৃত্বে নিরীহ বাবুলের বসতঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সকল সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী বাবুল বলেন- আমরা ভোলা জেলার সদর উপজেলাধীন ৪নং কাচিয়া ইউনিয়নে স্থায়ী বাসিন্দা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে ভোলার শীর্ষ সন্ত্রাসী, বালুদস্যু জহিরুল ইসলাম নকিব-শামীম গংরা। তাদের এই বালু উত্তোলনের কারণে উক্ত ৪নং কাচিয়া ইউনিয়নের বাসিন্দাদের বসতবাড়ি থেকে শুরু করে তাদের পৈত্রিক সম্পদ নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিবের কাছে ইউনিয়নবাসী বলার পরও কোন প্রতিকার না পেয়ে ভোলা সদর থানার ওসি ও নির্বাহী কর্মকর্তাকে বলা হয়। পরবর্তীতে স্থানীয় এমপি তোফায়েল আহমেদ কে জানানো হলে তিনি ডেজারে বালু উত্তোলন করা বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। তার নির্দেশে ড্রেজারে বালু উত্তোলন করা কিছু দিন বন্ধ ছিল। কিন্তু পুনরায় আবার যখন উক্ত নকিব-শামীম গংরা বালু উত্তোলন করা শুরু করে তখন ইউনিয়নবাসী একত্রে সেখানে গিয়ে বালু উত্তোলন না করার জন্য বলা হয়। এতে বালুদস্যু নকিব-শামীম তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে এবং আমাদের বসতবাড়ি ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। তাতে আমাদের প্রায় ৫০ লক্ষ টাকার মত ক্ষতি হয়।
এতকিছু করার পরও তারা আমাদের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে এবং প্রাণনাষের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা এলাকা ছেড়ে রাতের অন্ধকারে ঢাকায় চলে আসি। ঢাকায় আশার পরও আমাদের উপর হামলা করে এবং আমাদের একজন ভুক্তভোগী ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক মিয়াজিকে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে দিন দুপুরে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তুলে নেওয়ার চেষ্টা করলে এলাকার মানুষজন জরো হলে সন্ত্রাসী বাহিনীরা তার কাছে থাকা নগদ প্রায় ২০,০০০/- টাকা চিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলেন চেয়ারম্যান নকিবের নির্দেশ তোদেরকে যেখানে পাব মেরে ফেলব। তোরা ঢাকাও থাকতে পারবি না।
উক্ত মানববন্ধন থেকে এলাকাবাসী দাবী বালুসদ্যু ও শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম নকিব ও আনোয়ার হোসেন শামীম গংদের হাত থেকে এলাকাবাসী/ভুক্তভোগী পরিবার রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ প্রধানের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি