ঢাকা   ১১:১৭:০১ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুরে বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে ২১ নভেম্বর রবিবার দুপুরে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আশরাফুল আলম জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, বিএনপি নেতা মাহবুবুর রহমান, মোঃ শরাফত হোসেন শুকুর, হাবিবুর রহমান মোল্যা,মোঃ জিয়াউল হক ফরিদ, শফিকুল ইসলাম শফিক , মোঃ বদরুল আলম লিটু, মোঃ জিল্লুর রহমান, মোঃ মামুন মৃধা, শ্রীপুর সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক ইমরান আলী, যুগ্ম আহবায়ক সাইমুন হোসেন শোভনসহ অন্যরা।
কর্মীসভায় অপরপক্ষ মোঃ বদরুল আলম হিরো গ্রুপের কাউন্সিলরগণ উপস্থিত না থাকায় জেলা নেতৃবৃন্দ কাউন্সিল স্থগিত করেন। কর্মসভায় ৩৮ জন কাউন্সিলরের মধ্যে ২২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তারা সবাই আহবায়ক হিসেবে আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিনকে আহবায়ক হিসেবে সমর্থন প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি