1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুবককে হাত-পা বেঁধে মারধরের ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ আটক ৮ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

যুবককে হাত-পা বেঁধে মারধরের ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ আটক ৮

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩০৯ বার

ঢাকা জেলার ধামরাই উপজেলায় পূর্বশত্রুতার জেরে ইসরাফিল হোসেন (৩২) নামে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের পূর্বসূত্রাপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান (৪৫), তার ভাতিজা সিয়াম (২০), মজিদের ছেলে সামছুল হক (৪৫), রাজন (৩৫), সূত্রাপুর শান্তি কমিটির সভাপতি আব্দুল মজিদ (৭০), তার নাতি সিহাব (১৭), পশ্চিম সূত্রাপুর মসজিদের সভাপতি মজিবর (৭০), শামীম (২৫), নাছিমা আক্তার (৩২) ও রাশেদা বেগম (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জেরে বালিয়া ইউনিয়নের পূর্বসূত্রাপুর এলাকার ইসরাফিল হোসেন (৩২) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে মারধর করেন নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ও তার লোকজন।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ইসরাফিলকে উদ্ধারের চেষ্টা করেন। তবে চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাদের ধাওয়া করলে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৮ জনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জানতে ধামরাই থানা পুলিশের পরিদর্শক ওয়াহেদ এ প্রতিবেদককে বলেন, ওই এলাকায় ঝামেলা হলে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় চেয়ারম্যানসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net