1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরের গঙ্গাচড়ায় ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ৯ ইউপিতে ৫৩ প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

রংপুরের গঙ্গাচড়ায় ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ৯ ইউপিতে ৫৩ প্রার্থী

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মোট ৯ ইউনিয়নের ইউপি নির্বাচনে ৫৭জন চেয়ারম্যান প্রার্থীর সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে। মনোনয়ন পত্রে অসম্পূর্ণ তথ্য ও ঋণখেলাপীর কারণে বাদ পড়ে চার জন চেয়ারম্যান প্রার্থী। সংরক্ষিত সদস্য এক জন ও সাধারণ সদস্য পদে পাঁচ জন প্রার্থীরও মনোনয়ন বাতিল ।

সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে যাচাই-বাছাই কার্যক্রম চলে রাত পর্যন্ত।

গঙ্গাচড়া উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যসুত্রে জানা যায় , চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, বড়বিল ইউনিয়নের বাংলাদেশের ওর্য়াকাস পার্টির মনোনিত প্রার্থী মোঃ মাহমুদুল আলম, আফজাজুল হক রাজু (স্বতন্ত্র), মোঃ সামছুল হুদা (স্বতন্ত্র) ও বেতগাড়ী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান লিপ্টন(বর্তমান চেয়ারম্যান) ঋণখেলাপীর কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়।

সাধারণ সদস্য পদে বাতিল হওয়া প্রার্থীরা হলেন,বড়বিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজগার আলী (ভোটার তালিকায় তার নামের গরমিল), কোলকোন্দ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সালেক সরকার (ঋণ খেলাপী), মর্নেয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মিন্টু মিয়া ( জতীয় পরিচয়পত্রে বয়সে গরমিল), বেতগাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিঠু মিয়া (বয়স কম), ৩ নং ওয়ার্ডের ফরিদুল ইসলাম (বয়স কম)।

সংরক্ষিত আসনের বাতিল হওয়া প্রার্থী হলেন গঙ্গাচড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের শাকিলা আখতার সাথী। বয়স কম হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান লিপ্টন ও আফজালুল হক রাজু আপিল করবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন । সোমবার বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের পর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৫৩ জন, সাধারণ সদস্য ৩৮৬ জন, সংরক্ষিত নারী সদস্য ১৩০ জন বৈধ প্রার্থী । তবে বাতিল হওয়া প্রার্থীরা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আইনুল হক।

আগামী ৬ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net