1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে নির্বাচনে বিজয়ের পরে বসত বাড়িতে হামলা মাদ্রাসাসহ অর্ধ কোটি টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

শ্রীনগরে নির্বাচনে বিজয়ের পরে বসত বাড়িতে হামলা মাদ্রাসাসহ অর্ধ কোটি টাকার ক্ষতি

আব্দুর রকিব,শ্রীনগর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৫২৩ বার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ের পরে প্রতিদন্দী প্রার্থীর বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় শ্রীনগর ইউনিয়নের ধাইসার গ্রামের জামিয়াতুল বানাত নাঈমাতুন্নেছা মহিলা মাদ্রাসার সংলগ্নে মেম্বার প্রার্থী আব্দুল হামিদ তালুকদারে বসত বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে মাদ্রাসাসহ প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়।
মেম্বার আব্দুল হামিদ তালুকদার অভিযোগ করে বলেন, ইউপি নির্বাচনে আমার প্রতিদন্দী প্রার্থী স্বপন চৌধুরির(৩৫)জাকির মুন্সী(৭০), আলঙ্গীর শেখ (৬০), মাছুদ রানা (৩০), আয়নাল হক (৬০), আলমঙ্গীর হক (৪৫) সহ প্রায় ১শত জন আমাদের বসত বাড়িতে আচমকা হামলা করেন।
সিরাজ তালুকদার বলেন, স্বপন চৌধুরির নেতৃত্বে তার সন্ত্রাস বাহিনী আমাদের একটি ৩৫ লক্ষ টাকার রুশ কম্পানির জিবগারি, ১লক্ষ ৮০ হাজার টাকার বাইক, ৩ লক্ষ ৫০ হাজার টাকার অটো ডিটারজেন মেসিনসহ বাসার বিভিন্ন দামি আসবাব পত্র ভাঙ্গচুর করেছে।
মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ নূর জানাম বলেন, হামলা কারিরা আমার মাদ্রাসার কাচের জানালায় ইটপাটকেল মেরে ভেঙ্গে ফেলেছে।
এই ব্যাপারে স্বপন চৌধুরির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এলাকায় একটি আনন্দ মিছিল করে বাসয় আসর পরে শুনেছি থানায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করেছে। ঘটনাটি একেবারে মিথ্যা।
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এঘটনায় এখনো কেও কোন অভিযাগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net