1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় বাবার কবর জিয়ারত করলেন ভূমিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

আনোয়ারায় বাবার কবর জিয়ারত করলেন ভূমিমন্ত্রী

আনোয়ারা সংবাদদাতা;;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৮ বার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ​কবর জিয়ারত করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার সময় আনোয়ারা উপজেলার হাইলধরস্থ মন্ত্রীর নিজ বাড়িতে এসে পিতার কবর জিয়ারত করেন। এ সময় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম, আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর, মন্ত্রীর একান্ত সচিব রিদয়ানুল করিম সায়েম, সহকারী সচিব ইমরান হোসেন বাবু, ইউনিয়ন চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৪ নভেম্বর বর্ষীয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর নবম মৃত্যু বার্ষিকী সম্পন্ন হয়। এ সময় বিদেশে সফরে ছিলেন পূত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দেশে ফিরে তিনি বৃহস্পতিবার নিজ গ্রামে এসে পিতার কবর জিয়ারত করেন। এর আগে গত ২১ মে আখতারুজ্জামান বাবুর মরণোত্তর স্বাধীনতা পদক ২০২১ গ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net