1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে প্রকাশ্যে চাঁদাবাজির সময় র‍্যাবের হাতে ১০জন আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

নবীনগরে প্রকাশ্যে চাঁদাবাজির সময় র‍্যাবের হাতে ১০জন আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩১০ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। আটকের সময় তাদের কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

এর আগে রবিবার সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,যশোর জেলার মো. পান্নু হাওলদার (৩৪), কিশোরগঞ্জ জেলার মো. মাসুদ রানা (৪০), ময়মনসিংহ জেলার ইকবাল হোসেন রতন (৪২), ফরিদপুর জেলার মো. আব্দুল্লাহ আল হেলাল (২০) এবং ঢাকা জেলার মো. বিপ্লব (৩০), মো. জাহাঙ্গীর (৪৮), মো. আনোয়ার শেখ (৪২), মো. শাহাদত হোসেন (৩০) রংপুর জেলার মো. আলম মোল্লা (৩৭) ও মো. সঞ্চয় (৩০)। তারা সবাই পেশাদার চাঁদাবাজ বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদদের ভিত্তিতে আশুলিয়ার নবী নগর এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির সময়কালে ১০ জন চাঁদাবাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৪ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।

তারা পরস্পরের যোগসাজশে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান থেকে ৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তারা তাকে বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকিও দিতেন। সেই সঙ্গে উক্ত স্থান হতে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি প্রদান করে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করতো তারা ।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net