1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থী কানন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

মাগুরা শ্রীপুরে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থী কানন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ বার

মাগুরায় ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারিয়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন কানন।

তিনি ১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত ভাবে নির্বাচন থেকে সরে দাড়ানোর এ ঘোষণা দেন, এবং আজ থেকেই তিনি তার ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুস সবুরের পক্ষে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি খবির হোসেন খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের মাগুরা জেলা শাখার আহ্বায়ক রাজা মিয়া, সাংবাদিক সাইফুল্লাহ, অপূর্ব মিত্র, লেলিন জাফর, মহসিন মোল্যা, তাসিন জামান, জিল্লুর রহমান সাগর, মিরাজ আহম্মেদসহ অন্যরা ।

সংবাদ সম্মেলনে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন কানন বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্হা রেখে আমি নির্বাচন থেকে সরে দাড়ালাম। সেই সাথে আমি এবং আমার নেতাকর্মীরা নৌকা মার্কা প্রার্থীর পক্ষে কাজ করবো।
তিনি আরো বলেন আমি শারীরিকভাবে অসুস্থতার কারণে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বেশ কয়েক দিন দেরী হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net