1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামী ১০ ডিসেম্বর শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

আগামী ১০ ডিসেম্বর শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচন

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার

আগামী ১০ ডিসেম্বর শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার বিকালে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ২০২০-২১ ইং কার্যসময়ের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষনা করেন। কমিটি বিলুপ্তের আগে সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট ভোটার তালিকা চুড়ান্ত করা হয়। তাদের ভোটে আগামী ১০ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সকল সদস্যদের সম্মতিক্রমে শ্রীনগর প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি মোঃ হাফিজুল ইসলাম খানকে নির্বাচন কমিশনার ও মোঃ আনোয়ার হাসানকে নির্বাচন কমিশনার হিসাবে ঘোষণা করা হয়। এসময় তাদের কাছে চুড়ান্ত হওয়া ২১ সদস্য বিশিষ্ট ভোটর তালিকা,প্রেস ক্লাবের গঠনতন্ত্র ও রেজুলেশন বহি হস্তান্তর করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিজুয়ে কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা মো. শাহে আলম ও দৈনিক জনতা পত্রিকার শ্রীনগর উপজেলা প্রতিনিধি নূর মোহাম্মদ শাহিন সহ শ্রীনগর প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
ভোটার তালিকার সদস্যদের মধ্যে আগ্রহীগন আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার হাফিজুল ইসলাম খানের মেইলে আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net