1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

চৌদ্দগ্রামে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪১৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ১১-১৪ ডিসেম্বর-২০২১ পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলায় ৩৩৭টি কেন্দ্রে জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন চলবে। ৬-১১ মাস বয়সী শিশুদেরকে একটি করে নীল রঙের ক্যাপসুল (মোট ১১৫০০) এবং ১-৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল (মোট ৮৪০০০) সহ সর্বমোট ৯৪৫০০ পিস ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net