1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় লটারির মাধ্যমে ৬ষ্ট শ্রেনীতে ভর্তি কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরায় লটারির মাধ্যমে ৬ষ্ট শ্রেনীতে ভর্তি কার্যক্রম শুরু

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৮ বার

মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীতে ভর্তির জন্য লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
২৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় মুক্ত মঞ্চে আনুষ্ঠানিক ভাবে সরাসরি এ কার্যক্রম শুরু করা হয়।

শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু,উক্ত বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন, হোগডাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, সাংবাদিক মহসিন মোল্যাসহ অন্যরা।

ভর্তি লটারি কার্যক্রম সঞ্চালনায় ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক কে এম রোকনুজ্জামান সুইট এবং মো. নুরুজ্জামান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম বলেন, করোনার জন্য এ বছর ৬ষ্ঠ শ্রেনীতে মোট ১২০ জন শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তির সুযোগ পাবে। এর মধ্যে প্রতিবন্ধী কোটায়
১ জন, পোষ্য কোঠায় ৪ জন, মুক্তিযোদ্ধা কৌঠায় ৬ জন এবং সাধারণ কোঠায ১০৯ জন শিক্ষার্থীসহ মোট ১২০ জন শিক্ষার্থীর লটারির মাধ্যমে ভর্তি চুড়ান্ত করা হয়েছে।
এছাড়া লটারির মাধ্যমে চুড়ান্ত শিক্ষার্থীরা ২৯ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে ১ জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধা কোটা থেকে ৪ জন ও সাধারণ কোটা থেকে ৬ জনসহ মোট ১০ জন অপেক্ষামান থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি করা হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net