1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৯২ বার

মাগুরায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এবং ইউটিউবার মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
২১ ডিসেম্বর মাগুরা সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি এ্যাড. মো.রোকনুজ্জামন খাঁন।

বাদী তার আরজিতে উল্লেখ করেন যে, গত ইং ০১/১২/২১ তারিখে ইউটিউবার মহিউদ্দন হেলালের কাছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান ইইউটিউবে একটি সাক্ষাতকার দেন। উক্ত সাক্ষাতকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৌহিত্রী ব্যারিস্টার জাইমা রহমান কে উদ্দেশ্য মূলকভাবে কাটাক্ষ করে এবং মানহানি ঘটান।

আসামীদ্বয় ইচ্ছাকৃত ভাবে পরস্পরের যোগসাজশে শহীদ জিয়া পরিবারের মান সম্মান হানি করার জন্য অনুরুপ কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট মন্তব্য করায় অত্র মামলার উদ্ভব হয়।মামলায় ধারা দেওয়া হয়েছে দন্ডবিধির ১৫৩ক,৫০৫ক এবং ৫০৯ ধারা। মামলাটি বিজ্ঞ সদর আমলী আদালতের বিচারক মাহবুবা শারমিন মামলাটি আমলে নিয়েছেন।

মামলা নং মাগুরা সি আর ১০১৮/২১। বিচারক আদালত পরবর্তী তারিখ ০৪/০১/২২ ধার্য করেছে । অত্র মামলা ফাইলিং আইনজীবী জাতিয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি এ্যাড. মনিরুল ইসলাম মুকুল এবং সাক্ষী হন জাতিয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড.শাহেদ হাসান টগর এবং সাংগঠনিক সম্পাদক এ্যাড.তরিকুল ইসলাম কবির।
এই সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা জেলা শাখার অন্যান্য বিজ্ঞ সদস্য গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net