1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী কানন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরা শ্রীপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী কানন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩০ বার

মাগুরায় ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারিয়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন কানন।
তিনি ১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত ভাবে নির্বাচন থেকে সরে দাড়ানোর এ ঘোষণা দেন, এবং আজ থেকেই তিনি তার ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুস সবুরের পক্ষে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি খবির হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবীর হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ হারুনার রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের মাগুরা জেলা শাখার আহ্বায়ক রাজা মিয়া, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, অপূর্ব মিত্র, লেলিন জাফর, মহসিন মোল্যা, তাসিন জামান, জিল্লুর রহমান সাগর, মিরাজ আহম্মেদসহ অন্যরা ।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন কানন বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্হা রেখে আমি নির্বাচন থেকে সরে দাড়ালাম। সেই সাথে আমি এবং আমার নেতাকর্মীরা নৌকা মার্কা প্রার্থীর পক্ষে কাজ করবো।
তিনি আরো বলেন আমি শারীরিকভাবে অসুস্থতার কারণে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বেশ কয়েক দিন দেরী হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net