ঢাকা   ০৭:১৩:৫৩ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

সোনারগাঁয়ে নব নির্বাচিত ইউপি সদস্যদের সংবর্ধনা

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও নব নির্বাচিত সকল সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিয়েছে ৮ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য হাজী মো. আফজাল হোসেন।

গতকাল শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার ও ভাটিবন্দর, জিয়ানগর ও কান্দারগাঁও একাদশ এর আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় ৮ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য হাজী মো. আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বি জি কে একাদশ বনাম পিরোজপুর ইউনিয়ন একাদশ এর মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি