1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

চৌদ্দগ্রামে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩২৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতাধিন ক্লাব ম্যানেজমেন্ট (সিএমসি) কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী। ইভটিজিং বন্ধে ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে অগ্রণী ভূমিকা পালনে গুরুত্বারোপ করে বক্তব্য প্রধান করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হিসাব রক্ষক মুহা. মনির হোসেন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দেস আলী, ১৪টি কিশোর-কিশোরী ক্লাবের আওতাধিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারগণ, সুশীল সমাজের প্রতিনিধি, চেয়ারম্যানদের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, ক্লাব কো-অর্ডিনেটর, জেন্ডার প্রমোটর, কিশোর-কিশোরী ক্লাবের জেলা সুপার ভাইজারসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net