1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ পৌরসভার শহর সমন্বয় কমিটি এর সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ 

নবীগঞ্জ পৌরসভার শহর সমন্বয় কমিটি এর সাধারণ সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৩১ বার

নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন- ‘নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে আরও বলেন, ‘খুব শীঘ্রই আপনাদের সহযোগিতা নিয়ে পৌর ভবন নির্মিত হবে। আগামী বছরেই পৌরবাসী বিশুদ্ধ পানি পাবেন বলে আমি আশাবাদী। আমার এই পরিষদ একশত কোটি টাকার কাজ করবে ইনশাআল্লাহ।

তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আজ ৩০ ডিসেম্বর ২০২১ সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটি (টিএলসিসি) এর সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন- পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, নবীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুল ইসলাম, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক রুহুল আমীন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর যথিকা দাশ, ফূর্শিদা ইয়াসমিন, রোকেয়া বেগম, মাজেদা বেগম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ ঠাকুর রানা, মনর উদ্দিন, রিপা বেগম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মাখন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, সাবেক মেম্বার বশীর আহমদ চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দীন, উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল হক ও অরুণ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, কার্য সহকারী আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, ফুলন দাশ, হাছনা বেগম, খেলা বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net