1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝমকালো অনুষ্টানে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী পালন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা

নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝমকালো অনুষ্টানে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী পালন

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৩ বার

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১৬ ই ডিসেম্বর বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানের মধ্যে ছিল সকাল ৭ টায় নবীগঞ্জ গণকবর ও স্মৃতিসৌধে পুস্পস্তক অর্পন,সকাল ৮ টায় জে,কে স্কুল মাঠে জাতীয় সংগীত গেয়ে পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর শুভ সুচনা,কুচকায়াওজ ও শরীরচর্চ্চা প্রর্দশন,সম্মননা ক্রেষ্ট ও পুরস্কার প্রদান,রজনীগন্ধাও উত্তরীয় পরিয়ে বীরমুক্তিযোদ্ধাদের বরন, মুক্তিযোদ্ধাদের মাঝে বিজয় দিবসের উপহার প্রদান,প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্টান। দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুনর্ণজয়ন্তী উপলক্ষ্যে বীরমুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীব কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ,মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ নুরউদ্দিন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি জাফর সাতেক কয়েস গাজী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দীকি। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান রত্নদীপ দাশ রাজু, মুক্তিযুদ্ধা সন্তান নিজামুল চৌধুরী প্রমুখ। ঝমকালো আড়ম্ভর অনুষ্টানে রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান,গীতা পাঠ করেন,সুকেশ চক্রবর্ত্তী। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন,বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধীতাকারীদের উত্তরসুরীদের থেকে সাবধান থাকতে হবে।বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আর কোন অশুভ শক্তি দেশের অগ্রগতি দমিয়ে রাখতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল দৃষ্টান্ত বাংলাদেশে কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা বরদাশত করা হবে না।

অনুষ্টানে পরে নবীগঞ্জের মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি ইসমত চৌধুরী,আব্দুল আজিজ চৌধুরী,দেওয়ান ফরিদ গাজী,মাহবুবুর রব সাদী স্নরনে সম্মাননা ক্রেষ্ট এবং বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় ৩ টি গ্রুপে ১২ জন বিজয়ীদের মাঝে প্রদান করা হয়।সবশেষে বিকাল ৩.১৫ মিনিটে সারাদেশের ন্যায় একযোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্টান প্রর্দশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net