ঢাকা   ০৮:৫২:৩৪ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

লালমনিরহাটের কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সিনিয়র সাংবাদিক রাজু

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান রাজু। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালের দিকে তাঁকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় লালমনিরহাট জেলা শহরের দক্ষিণ খোর্দ্দ সাপটনা বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টা ৩০মিনিটে তাঁর মরদেহ লালমনিরহাট প্রেসক্লাব চত্বরে নিয়ে আসা হলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ দ্বিতীয় নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, দৈনিক জনতা প্রতিনিধি আশরাফুল আলম দৌলত, পিউপলস টিভির ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান জুয়েল, গাজী টিভি প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, দৈনিক খবর প্রতিনিধি মোতাহার হোসেন বিদ্যুৎ, দৈনিক নব চেতনা প্রতিনিধি লিয়াকত আলী, দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি আবু হাসনাত রানা, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আইয়ুব আলী বসুনিয়া ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য ওয়াহিদুল হাসান সেনা, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালক দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এস কে সাহেদ। উল্লেখ্য যে, বুধবার (১ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা শহরের জেলখানা রোডস্থ দক্ষিণ খোর্দ্দ সাপটানার নিজ বাসায় ওয়ালিউর রহমান রাজু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৫৫বছর। ওয়ালিউর রহমান রাজুর মৃত্যুর খবরে লালমনিরহাটের সাংবাদিক ও সাংস্কৃতি অঙ্গনে এবং তাঁর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক ওয়ালিউর রহমান রাজুর পরিবারে ২স্ত্রী, ২ছেলে ও ২মেয়ে রয়েছে। জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি