1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫দিনের সফটস্কীল প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫দিনের সফটস্কীল প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৪৭৩ বার

মাগুরার শ্রীপুরে সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপি সফটস্কীল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
১০ জানুয়ারী সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
শ্রীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহামুদুল গনি শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ অন্যারা।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার ৯০ জন প্রান্তিক জনগোষ্ঠী অংশ গ্রহন করছেন। প্রশিক্ষনার্থীদেরকে প্রতিদিন যাতায়াত বাবদ ৫০০/-টাকা হারে এবং প্রশিক্ষণ শেষে উপকরণ ক্রয়বাবদ প্রতিজনকে ১৮হাজার ৫ শত টাকা প্রদান করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net