ঢাকা   ০৬:৪১:২২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মাগুরায় ‘৮৭ ফাউন্ডেশনে’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৪০৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ১৫ জানুয়ারি শনিবার দুপুরে ‘৮৭ ফাউন্ডেশনে’র উদ্যোগে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৩৪ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘৮৭ ফাউন্ডেশনে’র প্রধান উপদেষ্টা, প্রধান সমন্বয়ক ও ৩ নং শ্রীকোল ইউনিয়নের নবনির্বাচিত
চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

‘৮৭ ফাউন্ডেশনে’র সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার ঘোষের সঞ্চালনায়
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন “৮৭” প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী ডা. মোঃ সাইফুল
ইসলাম রন্জু, ঢাকা থেকে যুক্ত হন সংগঠনের দপ্তর স¤পাদক আমিনুল ইসলাম আমিন ও
‘৮৭ ফাউন্ডেশনে’র সভাপতি ইঞ্জিনিয়ার নবাব আলী।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও খামারপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বিশ্বাস , শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের
প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের
সিনিয়র সহকারী শিক্ষক এ জেড উবাইদুল্লাহসহ আরো অনেকে।

‘৮৭ ফাউন্ডেশনে’র প্রধান উপদেষ্টা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি জানান, ‘৮৭ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক
কার্যক্রম পরিচালনা করে আসছে। মহমারী করোনার সময়ে করোনা আক্রান্তদের
অক্সিজেন সেবাসহ নানাবিধ স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে। প্রতিবছর
স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা
হচ্ছে।

২০২২ সালে ও উপজেলার ৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি মাদ্রাসা ও ১ টি কলেজের
৩৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান
করা হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি