1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের শ্রীবরদীতে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক

শেরপুরের শ্রীবরদীতে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৩৮৩ বার

শেরপুরের শ্রীবরদীতে দুই দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী হয়েছে । ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, শ্রীবরদী এ.পি.পি. ইন্সটিটিউটের সহকারি প্রধান শিক্ষক রুবিয়া বেগম।

কলেজ পর্যায়ে শ্রীবরদী সরকারি কলেজ, ও স্কুল পর্যায়ে শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। এছাড়াও “স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” শীর্ষক বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তব্য প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রীবরদী সরকারি কলেজ শিক্ষার্থী মনিকা আক্তার ও স্কুল পর্যায়ে শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ফারিয়া প্রথম স্থান অধিকার করে।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net