1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনা ভোটে নির্বাচিত রাউজানের ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বিনা ভোটে নির্বাচিত রাউজানের ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৪০৮ বার

রাউজানে গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। ১৫ জানুয়ারি শনিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তারা শপথ নেন।

শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান।এসময় সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ নেন চেয়ারম্যাবৃন্দ।শপথ বাক্য পাঠ করানোর শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান হলেন হলদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী, চিকদাই ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাশি,বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী,রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু,কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন চৌধুরী,পূর্বগুজরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্বাস আহমেদ,পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুদ্দিন আরিফ, নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, পাহাড়তলী ইউনিয়নে রোকন উদ্দিন, উরকিরচর ইউনিয়নে আবদুল জব্বার সোহেল, বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া,নোয়াজিষপুর ইউনিয়নে সরোয়ার্দী সিকদার। ১৪ ইউনিয়ন পরিষদের মধ্যে দুইজন নতুনমুখ তারা হলেন কদলপুর ইউনিয়নের নিজাম উদ্দিন চৌধুরী ও নোয়াপাড়া ইউনিয়নের বাবুল মিয়া।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান,আগামিকাল বরিবার সকালে রাউজান উপজেলা পরিষদে ১২৬ ইউপি সদস্য ও ৪২ মহিলা সদস্যগণ শপথ নিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net