1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মিউচ্যুয়াল দাবি পরিশোধের টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরায় মিউচ্যুয়াল দাবি পরিশোধের টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৪৭২ বার

মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে শ্রীপুর সরকারি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী বীরেন দাসের পরিবারের নিকট মিউচ্যুয়াল দাবি পরিশোধের টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তরধদ করা হয়েছে।

২৭জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর সরকারি কলেজে দি কো-অপারেটিভ ক্রেডিট (কালব) এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব্) এর মাগুরা জেলা ব্যবস্থাপক শাহিনুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল ইসলাম।

শ্রীপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উপজেলা সহ-সভাপতি শরিফুল ইসলাম, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব্) এর ম্যানেজার বিল্লাল হোসেন, ডিরেক্টর বাকি বিল্লাহসহ অন্যরা।

এ সময় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সাহেব আলী জানান, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন শিক্ষক-কর্মচারীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিক্ষক-কর্মচারীদের সহযোগিতায় তহবিল গঠন করা হয়েছে। সম্প্রতি শ্রীপুর সরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী বীরেন দাসের মৃত্যু হয়। তার সৎকারের সময় ৫ হাজার টাকা প্রদান করা হয়েছিলো। এছাড়া তিনি শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নিকট ৬৪ হাজার ৩৫০ টাকা ঋণ ছিলো,আমরা তার এ ঋণ মওকুফ করার পাশাপাশি সঞ্চয়ের দ্বিগুণ ২৪হাজার ৪৫০ টাকা তার স্ত্রী টুলুজ দাসকে প্রদান করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net