1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৬৮ বার

মাগুরার শ্রীপুরে “সাপোর্ট ফর হিউম্যানিটি” সংগঠনের উদ্যোগে গত কয়েকদিন যাবৎ উপজেলার হাট শ্রীকোল, সরইনগর, খর্দ্দোররহুয়া গ্রামের অসহায় শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে গিয়ে প্রায় এক শতাধিক কম্বল বিতরণ করেন একদল নিবেদিত তরুণ। নিজেদের উদ্যোগে এবং হাল্কেন্সটাইন ও ইনভেস্টোসিটি নামের দুটি অনলাইন ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় পুরো কার্যক্রম টি পরিচালনা করা হয়।

পুরো কার্যক্রমটির সার্বিক সহযোগিতায় ছিলেন “সাপোর্ট ফর হিউম্যানিটি” এর পরিচালনা কমিটির সভাপতি সৌরভ কুন্ডু এবং সাধারণ সম্পাদক লিমন মিয়া।

সংগঠনটির সভাপতি সৌরভ কুন্ডু জানান, আমরা প্রতি বছর ঈদ, পূঁজা সহ অন্যান্য বিশেষ দিনগুলোকে সামনে রেখে আশেপাশের গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য সামান্য সাহায্য করার চেষ্টা করি। যাতে মানুষগুলো অন্তত এই বিশেষ দিনগুলো হাসিখুশি ভাবে কাটাতে পারে।

তিনি আরও বলেন, “সাপোর্ট ফর হিউম্যানিটি” গত এক বছর যাবত তাদের এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের সংগঠনের সামর্থ্য অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net