1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ, কোন চরিত্রে জ্যোতির্ময়ী? নতুন ওয়াশিং মেশিন কেনার আগে যে ৫ বিষয় মাথায় রাখতে হবে ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব একই সঙ্গে একাধিক প্রেম : ফের বিতর্কে স্বস্তিকা ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হবে ৬,১৫০ কোটি টাকা প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার ৫ বছর, আজমিনার ৭ বছর ও টিউলিপের ২ বছর কারাদণ্ড নির্মাণাধিন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার

লালমনিরহাটে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৩৮ বার

সারা দেশের মত লালমনিরহাটেও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও শিশু শিক্ষার্থীদের নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এবিএম মোবাশ্বের আলম।

বিদ্যালয়ের সভাপতি কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ, প্রধান শিক্ষিকা আলেয়া ফেরদৌসী লাকী, স্থানীয় সদস্য তোজাম্মেল হক, বিদ্যালয়ের সদস্য জগন্নাথ চন্দ্র রায়, দাতা সদস্য সনাতন চন্দ্র বর্মণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা প্রমুখ।

পরে ডাঃ এবিএম মোবাশ্বের আলম এঁর সহায়তায় শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়।
এদিকে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সুনাধন্য ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও অনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।

বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ঠাকুর দাস রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতী রাণী সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞা, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net