1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বইবিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

মাগুরায় আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বইবিতরণ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৩১ বার

মাগুরায় দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণের অংশ হিসেবে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করা হয়েছে।
০১ জানুয়ারি ২০২২ শনিবার বেলা ১১টায় মডেল সরকারি প্রাথসিক বিদ্যালয় প্রঙ্গনে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম টোকন এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাশেম আলী’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, ব্যাংক এশিয়ার কর্মকর্তা ও উপজেলা নির্বাহী লিউজা-উল জান্নাহ এর সপত্নীক মোঃ সামিউল করিম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক এম আর জিন্নাহ, মোঃ মিরাজ শেখ, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ জানান, করোনা কালীন পরিস্থিতিতে দীর্ঘদিন যাবত বিদ্যালয় বন্ধ থাকার পরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে নতুন বছরের শুরুতে শিশুদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি। নতুন বই হাতে পেয়ে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, নতুন বছরের প্রথম দিনেই হাতে বই পেয়ে খুবই আনন্দ অনুভব করছি।

এবারও বই উৎসব হলো না, তাতে কী! বই তো হাতে পেয়েছি, এর চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। আর নতুন বই দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্যা ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net