1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইজারা নিয়ে মাঠের সৌন্দর্য নষ্টের অভিযোগে মুচলেকা দিলেন আওয়ামী লীগ নেতা শামীম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

ইজারা নিয়ে মাঠের সৌন্দর্য নষ্টের অভিযোগে মুচলেকা দিলেন আওয়ামী লীগ নেতা শামীম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৪ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত খেলার মাঠগুলোর উন্নয়ন ও সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থানে বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এরই আলোকে সম্প্রতি রাজধানীর বাসাবো খেলার মাঠ (শহীদ আলাউদ্দিন পার্ক) এ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তার অভিযান পরিচালনা হয়েছে। গত সোমবার বিকালে এ অভিযান পরিচালনা হয়।

জানা যায়, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে কফি শপ স্থাপনের নামে ইজারা নেন। তবে কফি শপ নামে একটি নামি রেস্টুরেন্টে কোম্পানিকে মাঠের অডিটোরিয়ামকে ভাড়া দেন।

যেখানে প্রায় সময় আওয়ামী লীগের অনেক বড় বড় অনুষ্ঠানসহ সকালে মাঠে হাঁটতে আসা বৃদ্ধ নারী-পুরুষ ও ছোট্ট শিশুরা ব্যায়াম ও খেলাধুলা করে, অবসর সময় কাটান। সেখানে কেনো তিনি দিল্লি দরবার নামে রেস্টুরেন্টেকে ভাড়া দিলেন, কেনো সরকারী দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতা হয়ে সরকারের উন্নয়ন ও সৌন্দর্যকে নষ্ট করতে এমন দায়িত্ব জ্ঞানহীন কাজ করলেন, তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।

শুধু কি টাকার জন্যই রাজনীতি? এমন প্রশ্ন রেখে হতাশা প্রকাশ করেছেন অনেকে। স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে অবগত নন বলে জানা গেছে। বর্তমানে যা দৃশ্যমান তা নিয়ে তিনি হতাশা প্রকাশ করে মাঠের সৌন্দর্য রক্ষার তাগিদ দেন।

এ দিকে মাসুদ হাসান শামীম মুচলেকা দিয়ে আপাতত রক্ষা পেলেও নিজ দায়িত্বে সকল জিনিস সরিয়ে নিবেন বলে লিখিত দিয়েছেন। নকশা বহির্ভূত কোনো স্থাপনা করবেন না বলে অঙ্গীকার করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী মোঃ পারভেজ রানা ও মো. আব্দুল হাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net