1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো: রায়হান নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭ সদস্যরা। আটককৃত রায়হান উপজেলার বাতিসা ইউনিয়নের পাতড্ডা গ্রামের মো: নাছির আহম্মদের পুত্র।

জানা গেছে, সোমবার সন্ধায় বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে অবস্থিত গ্রামীনফোন সার্ভিস সেন্টারের সামনে মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাবের ইমরানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রায়হান দৌঁড়ে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করে। পরে র‌্যাব তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১ টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ ও একটি ফোল্ডিং চাকু উদ্ধার করে। সে দীর্ঘদিন থেকে অবৈধভাবে অস্ত্র-মাদক বেচা-কেনাসহ বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net