ঢাকা   ০২:০৬:২৯ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকাপোস্ট যা অর্জন করেছে এক বছরে অন্য পত্রিকা করতে পারেনি

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আস্থার প্রতিক হয়ে দেশি-বিদেশী পাঠকদের মন জয় করে সাফল্যের এক বছর সুনামের সাথে অতিবাহিত করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম। এ উপলক্ষে সারা দেশের ন্যায় সাভারে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাভারের আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসাইন জয়।

আশুলিয়া প্রেসক্লাবের কার্য্য নির্বাহী সদস্য ও এটিএন নিউজের ঢাকা জেলা প্রতিনিধি (সাভার) জাহিদ হাসান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, ঢাকাপোস্ট এক বছরে যা অর্জন করেছে তা আসলে অন্য যে কোন নিউজ পোর্টাল অতীতে করতে পারে নি। মানবতার দর্পণ হয়ে কাজ করছে ঢাকা পোস্ট। নির্ভরযোগ্য, সাদা, ও সকল ধরনের সংবাদ সবার আগে প্রকাশ করে পাঠকের মনে আস্থার স্থান করে নিয়েছে। এছাড়া সরকারের সকল উন্নয়নের খবর প্রকাশ করে দেশের জনগণের দোরগোড়ায় পৌছে দিয়েছে। আমি ঢাকাপোস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এই নিউজপোর্টালটি যেন শ্রেষ্ঠত্বের প্রতিনিধি হয়ে কাজ করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয় বলেন, এইতো সেদিন সত্যের সাথে সন্ধির প্রজ্ঞায় পথচলা শুরু করে ঢাকাপোস্ট। এতো অল্প সময়ে এতো জনপ্রিয়তা সত্যিই ঈর্ষনীয়। ঢাকাপোস্ট তাদের চিন্তাধারা গঠনমুলকভাবে প্রকাশ করছে। ঢাকাপোস্টের সমৃদ্ধি কামনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদুল্লাহ্ মুন্সী, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক লাইজু আহমেদ চৌধুরী, সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু, ডেইলি স্টার পত্রিকার নিজস্ব প্রতিনিধি আকলাকুর রহমান আকাশ, যুগান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মতিউর রহমান ভান্ডারী, নিউজ বাংলার ইমতিয়াজুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার আশুলিয়া প্রতিনিধি তুহিন আহমেদ, আশুলিয়া স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী নেছার উদ্দিন, মোহাম্মদ হাসান, আব্দুস সালাম রুবেল, মো. শাহিনসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সংবাদকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি