1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৩ বার

নরসিংদীর শিবপুরে মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি ঝোঁপ থেকে চাদর মোড়ানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রুবেল মিয়া (২৬)। তিনি পলাশ উপজেলার খানেপুর এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে ও পেশায় গাড়ী চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশে একটি ঝোঁপের মধ্যে বিছানার চাদর মোড়ানো রক্তাক্ত দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে শিবপুর মডেল থানা পুলিশকে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন রুবেল মিয়া নামে একজনের পরিচয় শনাক্ত করেন। অপরজনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিবিআই, সিআইডি পুলিশসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহের একজনের গলায় ওড়না এবং অপর জনের হলায় মাফলার পেচানো অবস্থায় বিছানার চাদর দিয়ে মোড়ানো পাওয়া গেছে। তাদেরকে দূরে কোথাও হত্যা শেষে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net