1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে স্ব্যাস্থ্য কমপ্লেক্স ও তিতাস ডায়বেটিস হাসপাতালে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ

তিতাসে স্ব্যাস্থ্য কমপ্লেক্স ও তিতাস ডায়বেটিস হাসপাতালে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৪১ বার

কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তিতাস ডায়বেটিক হাসপাতালে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ও জাইকা অর্থায়নে ২০২০-২১ অর্থবছরে আওতায় ২২ লক্ষ ৩৪ হাজার ৬৩৭ টাকা ব্যয়ে তিতাস উপজেলা পরিষদ এর মাধ্যমে উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে মেশিন ও রোগীদের ৮টি বেড এবং তিতাস ডায়াবেটিস হাসপাতালে ৫টি মেশিন বিতরণ করা হয়।

মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম.মোর্শেদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে সরবরাহকৃত মেডিকেল যন্ত্রপাতি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ সরফরাজ হোসেন খান এবং তিতাস ডায়াবেটিস সমিতি পক্ষে গ্রহণ করেন সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এ.এস.এম সাজেদুর রহমান, উপজেলা সদর করিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলী আশরাফ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net