1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জেল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জেল

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১২ বার

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়নে পারকুল এলাকায় ২ ফেব্রয়ারী বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন।

এ সময় কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লংঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার জাহাঙ্গীরনগর এলাকার কয়েরগাও গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৫), ও সেলিম মিয়া(২২)নামের ২(দুই) ব্যক্তির প্রত্যেককে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। তিনি জানান সরকারী কাজের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় এস আই গৌতম সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net