1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরায় ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭১ বার

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে সোমবার দুপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাংচুর ও লাটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।
উক্ত ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুলাল মুন্সির পরিবার।

৮ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালদাহ চাঁদনী মার্কেটে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুলাল মুন্সি। এ সময় তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১ টার দিকে সামাদের নেতৃত্বে এক দল স্বশস্ত্র সন্ত্রাসীরা আমার বাড়ীতে ভাংচুর করে এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা আমার ঘরের বেড়া, টয়লেট, টয়লেটের দরজা ভাংচুর করে। পরে ঘরে থাকা বড় বাক্স ভেঙে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৬ আনা ওজনের স্বর্নের চেইন ১ জোড়া কানের দুলসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল সন্ত্রাসীরা নিয়ে যাই। ছাড়াও আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, ঘটনার দিন আমার ছেলের বউ তানজিলা বেগম শ্রীপুর থানা পুলিশকে জানাই। পরে পুলিশ তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা প্রানে রক্ষা পায়। গত ১ মাস এবং ৩ মাস আগেও ওই সন্ত্রাসীরাই আমাদের উপর হামলা ও বাড়ি ভাংচুর করেছিল। সে সময় আমি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ করেছিলাম। শ্রীপুর থানা অফিসার ইনচার্জ বিষয়টি অবগত আছেন। সন্ত্রাসীদের ভয়ে নিজের বাড়িতে যেতে পারছিনা। হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি আপনাদের মাধ্যমে সঠিক বিচার কামনা করছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net