1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

শরণখোলায় সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্য গ্রেফতার

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৯ বার

বাগেরহাট জেলার শরণখোলায় জনতার সহায়তায় শরণখোলা থানা পুলিশ ৩ নারী চোরকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ ৬১ হাজার পাঁচশত টাকা ও দুইটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।

থানা পুলিশ জানায়, রোববার দুপুরে রায়েন্দা বাজারের পাঁচ রাস্তারমোড় থেকে নাসিমা নামের এক নারীর ব্যাগ থেকে ২১০০ টাকা ও দুইটি স্বর্ণের আংটি নিয়ে পালাবার সময় জনতার হাতে আটক হয় ঐ তিন নারী।

এর আগে সকাল ১০টার দিকে শরণখোলা ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাওয়ার সময় এক নারী গ্রাহকের ভ্যানিটি ব্যাগ থেকে ৮০ হাজার টাকা চুরি করে নারীচক্রটি সুকৌশলে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তিন নারীকে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত নারী সদস্য হলেন, মাদারীপুর জেলার চতুরপাড়া গ্রামের কামাল চৌধুরীর মেয়ে মৌসুমী বেগম এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের খুনকার ব্যাপারির মেয়ে পারভিন বেগম ও শার্মিন বেগম। এরা বাগেরহাটের খানজাহানআলীর মাজার সংলগ্ন এলাকায় অস্হায়ী ভাবে বসবাস করেন বলে জানাগেছে ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত নারী সদস্যদের কাছ থেকে নগদ ৬১ হাজার পাচঁশত টাকা ও দুইটি স্বর্ণের আংটি জব্দ করা হয়েছে । এরা সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্য । এদেরকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net