1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন, সাঃ সম্পাদক আমজাদ নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন, সাঃ সম্পাদক আমজাদ নির্বাচিত

নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৯৮ বার

সাভারের আশুলিয়ায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৭ ফেব্রুয়ারী বিকেল ৫টায় আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন খাঁন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি।

সম্মেলনে উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ফারুক হাসান তুহিন, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল গণি,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দোলা,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা চেয়ারম্যান সাভার সদর ইউনিয়ন পরিষদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান, মোঃ তৌহিদ জং দুলাল, মোঃ সানাউল্লাহ, মোঃ সুমন ভুঁইয়া,মোল্লা মোঃ মোশারফ হোসেন মুছা,মোঃ কামরুল হাসান শাহিন, সভাপতি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মধু, মোঃ আনোয়ার হোসেন মন্ডল সভাপতি আশুলিয়া ইউনিয়ন যুবলীগ ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাদবর। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন মন্ডল, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টার, ইউপি সদস্য মোঃ উজ্জ্বল হোসেন, মোহাম্মদ আলী, সোহরাব হোসেন, আঃ খালেক, যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ সবুজ মিয়া,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সায়েম মোল্লা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আশুলিয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এর কন্ঠ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর ও পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ আমজাদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয় পর পর নির্বাচিত সফল মেম্বার ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টার ।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দনসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net