1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে আশরাফুলের রানের ফোয়ারা, চ্যাম্পিয়ন নবদিগন্ত ক্রীড়া চক্র - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কিশোরগঞ্জে আশরাফুলের রানের ফোয়ারা, চ্যাম্পিয়ন নবদিগন্ত ক্রীড়া চক্র

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর):
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৫৬ বার

কিশোরগঞ্জে ‘এক্সপো মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২১’ এর শিরোপা জিতেছে নবদিগন্ত ক্রীড়া চক্র। ফাইনাল ম্যাচে নোমান স্মৃতি সংসদকে ২ উইকেটে হারিয়েছে তারা।

এক্সপো গ্রপের সহযোগিতায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২১ আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নবদিগন্ত। ব্যাট করতে নেমে নির্ধারিত ৩২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে নোমান স্মৃতি সংসদ। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারালেও একপাশ আগলে রাখেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ম্যাচের শেষ ওভারে আউট হওয়ার আগে ৭১ বলে করেন ৭৩ রান। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ২ উইকেটে শিরোপা নিশ্চিত করে নবদিগন্ত ক্রীড়া চক্র।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল ইসলাম সরকারের অনুষ্ঠিত এ খেলায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম এ আফজল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সাবেক পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সহ আরো অনেকে।

পুরস্কার বিরতণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্স আপ দলকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সর্বোচ্চ ৭৩ রান করে ম্যাচ সেরা পুরস্কার জেতেন মোহাম্মদ আশরাফুল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net